এইমাত্র
  • অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

    নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
    ফাইল ছবি

    নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের মুন্সিপুর গ্রামে শ্রমিকের নিজ বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

    নিহত বাবু মিয়া একই  গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মো. রাজুর ছেলে। সে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাবু। 

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিপুর গ্রামের একটি গাছে বাবুর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বলা যাবে আত্মহত্যা নাকি হত্যা। 

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…