এইমাত্র
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • ‘৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এখনও ষড়যন্ত্র করছে’
  • কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসবে ইসি
  • ফরিদপুরে এনসিপি নেতাকে অব্যাহতি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

    নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

    নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। 

    নিহতরা হলেন, মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের  সুন্দর আলীর ছেলে নিজাম উদ্দীন (২৩),  কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫)  ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের রাখাল সরকার(৭০) রাখাল সরকার হায়াতপুর গ্রামের মৃত রশিদ সরকারের ছেলে।

    স্থানীয়রা জানান রসুলপুর গ্রামের নিজাম উদ্দীন বিকালে সুইসগ্যাট হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে তিনি সেখানেই মৃত্যুর কুলে ঢলে পড়েন। তার সাথে থাকা একই গ্রামের রানু মিয়া ( রানু পাগলা) নামের একজন আহত হয়। 

    অপরদিকে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামীম মড়ল জানান, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন বিকেলে পায়ার হাওর থেকে ধান কেটে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য ধীরাই হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 

    খাালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি অবগত আছেন বলে জানান।

    এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, আমরা খোঁজ নিয়ে নিহত এবং আহতদের সরকারী সহায়তাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকবো। 

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…