এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

    কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

    কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রশিবিরের তৎকালীন উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

    মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন নিহতের পিতা জয়নাল আবেদীন পাটোয়ারী।

    মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার ও মো. ইব্রাহিম, ডিবির এসআই শাহ কামাল ও মো. শহীদ, কনস্টেবল মো. নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, এসএএফ স্টাফ শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন এবং আনসার সদস্য মুরাদ হোসেন।

    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সালটিয়া গ্রামে নিজ বাড়ি থেকে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিবের ‘নির্দেশনায়’ চৌদ্দগ্রাম থানা পুলিশ সাদা পোশাকে শাহাবুদ্দিনকে তার মায়ের সামনে থেকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, “মানুষ পুলিশ হেফাজতে নিরাপদ থাকার কথা, অথচ সেদিন রাতেই মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”

    তিনি আরও জানান, “সেই সময় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে মামলা করা সম্ভব হয়নি। তবে এখন আমরা নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ১৩(১)(২)/১৫(২) ধারায় মামলা দায়ের করেছি এবং মামলার বিষয়ে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন আদালতের ম্যাজিস্ট্রেট।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…