এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিষ্টির বক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

    মিষ্টির বক্সের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

    কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের ফার্মের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতরে কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে তারা পুলিশকে খবর দেয়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা জানা যায়নি।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের মরদেহ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে বলে খবর পাই। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…