এইমাত্র
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০২:৩৫ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০২:৩৫ পিএম

    নেত্রকোনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০২:৩৫ পিএম

    নেত্রকোনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়।

    মঙ্গলবার (০৬ মে) সকাল ১১টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে অনলাইন জুম এপ্সের মাধ্যমে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এক মাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন করেন এনআইএলজি এর মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম।

    প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো: আরিফুল ইসলাম সরদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ উপস্থিত প্রশিক্ষণার্থীরা।

    উল্লেখ্য, সারাদেশে ৩১ জেলার ৩১ উপজেলার ৩১ টি ব্যাচে ১২৪০ জন প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। এতে নেত্রকোনা সদর উপজেলায় ১টি ব্যাচে মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত অতিথিরা স্থানীয় সরকারের ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতি বাড়ানোসহ গ্রাম পর্যায়ের মানুষকে সেবাদানের বিষয় সম্পর্কে আলোচনা করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…