এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    ধর্ম ও জীবন

    সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:১০ পিএম
    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:১০ পিএম

    সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:১০ পিএম

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

    মৃতদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী হলে আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। তারা সবাইসৌদি আরবে স্বাভাবিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, ৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

    চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।

    হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাসএয়ারলাইন্স ৫টি ফ্লাইট। হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটেরমাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে ২০২৫।

    উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবংতা শেষ ১০ জুলাইয়ের মধ্যে হবে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…