এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাবার বাড়ি যাওয়া হলো না রিতুর, সড়কেই লাশ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৫ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৫ পিএম

    বাবার বাড়ি যাওয়া হলো না রিতুর, সড়কেই লাশ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৫ পিএম

    যশোরে স্বামীর মোটরসাইকেল করে পিতার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় রিতু (২০) এক নববধূর মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির দোগাছিয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রিতু যশোর পুলিশ লাইন টালিখোলার রাজু হোসেনের স্ত্রী।  নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

    স্বজনরা জানিয়েছেন, রিতু স্বামী রাজুর মোটরসাইকেল চড়ে চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে পিতা আখতার হোসেনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে  দোগাছিয়া এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা গরু বোঝাই নসিমনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় সড়কের পাশে পড়ে ছিটকে পড়ে  মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান রিতু। দুর্ঘটনায় তার স্বামী রাজু সামান্য আহত হয়েছেন। 

    নিহতের পিতা জানান, অল্প কয়েকদিন হলো তার মেয়েটার বিয়ে হয়েছে। তার বাড়িতে বেড়া আসার পথে মেয়েটা লাশ হয়েছে। কেঁদে ওঠেন তিনি। 

    সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, রাত ৯ টা ৩০ মিনিট রিতুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে লাশ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। 

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…