এইমাত্র
  • রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১
  • ‘পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ’
  • কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:২০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:২০ এএম

    পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:২০ এএম

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বারে বারে লঙ্ঘন করেছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সাথে’ নিয়েছে এবং ভারতীয় সেনা এর 'যথোচিত জবাব' দিচ্ছে বলেও জানান তিনি।

    এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এদিন ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট নাগাদ। এর মোটামুটি আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে।

    তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারত-শাসিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যেতে থাকে। ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করেন, “যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!”

    এরপর দিল্লিতে রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…