এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:০১ পিএম

    যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:০১ পিএম
    সংগৃহীত ছবি

    চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 


    মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।


    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।


    সফর চলাকালীন ড. ইউনূসের সঙ্গে একটি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত হতে পারে বৈঠকটি। 


    সম্ভাব্য এই বৈঠক নিয়ে সোমবার (০৯ জুন) রাতে আলোচনাও হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


    এদিকে একটি সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এদিন তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময়ও রাখা হ‌য়েছে। 


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…