এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে গাছের ডাল মাথায় পড়ে পথচারীর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম

    যশোরে গাছের ডাল মাথায় পড়ে পথচারীর মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম

    যশোরে গাছের ডাল মাথায় পড়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কুমিল্লার রামগঞ্জ উপজেলার পালিসালা গ্রামের হাবু মিয়ার ছেলে। তিনি ফুফাতো ভাই শাহ আলমের শ্বশুরবাড়ি করিমপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন।

    যশোর শহরের গরিবশাহ রোডে ফুফাতো ভাই কাজী শাহ আলম জানান, কয়েকদিন আগে জাহাঙ্গীর তাদের বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে তাকে সাথে করে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে শ্বশুর হানিফ বিশ্বাসের বাড়ি বেড়াতে যান। দুপুরে খেয়ে যশোর শহরে ফেরার জন্য ধলগা রাস্তা মোড়ে সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কড়াই গাছের একটি ডাল ভেঙে জাহাঙ্গীরের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…