এইমাত্র
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জনগণের সামনে হাসিনার রায় কার্যকর দেখতে চান শহীদ ওয়াসিমের পিতা

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

    জনগণের সামনে হাসিনার রায় কার্যকর দেখতে চান শহীদ ওয়াসিমের পিতা

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম বলেছেন, ‘ অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে রায় কার্যকর করা হোক। সন্তান হারানোর বেদনা যার হারায় সে বুঝে, শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার ছেলেকে হত্যা করেছে।’

    সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টার দিকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ‘মৃত্যুদন্ড’ রায় দেওয়ার খবরে এক প্রতিক্রিয়ায় কক্সবাজারের পেকুয়ায় নিজের ঘরে তিনি এই মন্তব্য করেন।

    শফিউল আলম আরও বলেন, ‘ রায়ে আমরা সন্তুষ্ট, এই বিচারে সত্যের প্রতিফলন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষায়, জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে চাই। আমার ছেলে কোন অপরাধ করে নাই।’

    ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।

    চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

    পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় ওয়াসিমের পৈতৃক বাড়ি, তার মৃত্যুর পর প্রবাসী পিতা শফিউল আলম কাতার থেকে দেশে ফিরে আসেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…