এইমাত্র
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    ফুলবাড়ীতে গরীব-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

    বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশুনা করবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ।’ তিনি পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…