এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    আমি চাই রুক্মিণী আমার হাত ছেড়ে সাফল্যের হাত ধরুক: দেব

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

    আমি চাই রুক্মিণী আমার হাত ছেড়ে সাফল্যের হাত ধরুক: দেব

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
    ছবি: সংগৃহীত

    সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে চিরঞ্জিত ও রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা ‘হাটি হাটি পা পা’। এ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টলিউড সুপারস্টার দেব। খুব স্বাভাবিকভাবেই প্রেমিকার সিনেমার প্রিমিয়ারে তিনি যে থাকবেন তা বলাই বাহুল্য। সেখানেই অভিনেত্রী রুক্মিণী প্রসঙ্গে মন্তব্য করেন অভিনেতা। 

    কলকাতার বিনোদনমূলক চ্যানেল সিটি সিনেমা নামের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ‘হাটি হাটি পা পা’ সিনেমার প্রিমিয়ারে যখন দেবকে প্রশ্ন করা হয় তিনি কি কখনও রুক্মিণীর সঙ্গে হাটি হাটি পা পা করেছেন? উত্তরে দেব বলেন, ‘কখনোই নয়। কারণ আমরা কখনও হাটি হাটি পা পা করে চলিনি বরং দৌঁড়েছি।’ এরপরেই দেব বলে বসেন, ‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।’

    দেবের এই কথা বলায় যখন সকলে কিছুটা হতভম্ব হয়ে যান। তারপরই নিজের মন্তব্যের ব্যাখ্যা টেনে দেব আবার বলেন,‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সাফল্যের হাত ধরুক। সাফল্যের হাত ধরে হাটি হাটি পা পা করে এগিয়ে যাক নিজের লক্ষ্যের দিকে।’ দেবের মুখে এই কথা শুনে হাত জোড় করে কৃতজ্ঞতা জানান রুক্মিণী।

    এই দিন আবার বিয়ে নিয়ে প্রশ্ন ওঠায় দেব বলেন, ‘বাকিটা যখন হওয়ার সব হবে। এখন আমাদের একটাই লক্ষ্য নিজের জীবনে এগিয়ে যাওয়া। আর এক মাসও বাকি নেই আমার সিনেমা মুক্তি পাবে। তাই এখন আমাদের দু‘জনেরই উচিত নিজের লক্ষ্যে প্রকাশ করা। বাকিটা হওয়ার জন্য সারা জীবন পরে রয়েছে।’

    ‘ধুমকেতু’ সিনেমার প্রিমিয়ারে যেমন দেবের পাশে দাঁড়িয়েছিলেন রুক্মিণী। ঠিক তেমনি বান্ধবীর সিনেমারর প্রিমিয়ার থেকে প্রচার সর্বত্র দেখতে পাওয়া যায় দেবকে। মাঝে দেবের বেশ কিছু অনুষ্ঠানে রুক্মিণীর অনুপস্থিতি প্রশ্ন তুললেও দেব এবং রুক্মিনীর মধ্যে যে সব কিছু আগের মতই ঠিক আছে, সেটা সর্বত্র দুজনের একসঙ্গে উপস্থিতি বারবার প্রমাণ করে দেয়।

    প্রসঙ্গত, আগামী বড়দিনের মুক্তি পাবে দেব অভিনীত ‘প্রজাপতি ২’। এই সিনেমাতে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করবেন দেব। এই সিনেমায় একজন সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। এই সিনেমাতেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকেও দেখতে পাওয়া যাবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…