এইমাত্র
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

    হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

    হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক চাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে স্কুল শিক্ষক মারা গেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। এ ঘটনায় সানশাইন মডেল হাই স্কুলের সকল পরীক্ষা স্থগিত করে শোক পালনে একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়ার উদ্দেশ্যে মিরপুর বাজার থেকে বাসে তুলে দেওয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরও দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

    দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিতকে মৃত ঘোষণা করেন। ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…