এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    প্রবাস

    মালয়েশিয়ায় কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    মালয়েশিয়ায় কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

    শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    মালয়েশিয়ায় ১৬ বছর বয়সি এক কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে ৩১ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

    সোমবার (৮ ডিসেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

    পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক নেগারি সেম্বিলান রাজ্যের তামান সেমারাকের একটি মুদি দোকানে কাজ করতেন। ভুক্তভোগী কিশোরীও একই দোকানে তার সহকর্মী ছিল।

    গত ৩০ এপ্রিল কিশোরীর মা তার মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর জানা যায় কিশোরীটি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ওই কিশোরীর পরিবার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। 

    নিলাই জেলা পুলিশ সুপার জোহরি ইয়াহইয়া এক বিবৃতিতে জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বাংলাদেশি যুবক মালয়েশিয়া থেকে পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন। দীর্ঘ কয়েক মাস পর সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে তিনি পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। তবে বিমানবন্দরের অ্যারাইভাল হলে পৌঁছাতেই আগে থেকে সতর্ক থাকা পুলিশ তাকে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকার করেছেন যে মুদি দোকানে কাজ করার সময় তিনি ওই কিশোরীকে চারবার ‘ধর্ষণ’ করেছিলেন।

    পুলিশ সুপার জোহরি ইয়াহইয়া আরও জানান, অভিযুক্ত বাংলাদেশিকে রিমান্ডের আবেদনের জন্য মঙ্গলবার (৯ অক্টোবর) সেরেম্বান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…