এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অননঅফিসিয়াল ফোন বিক্রির জন্য বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হবে। এসব ফোন বন্ধ হবে না। মার্চ মাসের পর থেকে আর আনঅফিসিয়াল ফোন বিক্রির আরও কোনো সুযোগ থাকবে না।

    বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে হওয়া বৈঠক শেষে এ তথ্য জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।

    এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সরকার আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান তিনি। 

    এদিকে, সন্ধ্যা ৬টার দিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

    মোবাইল ফোন বিক্রেতাদের আন্দোলন বিষয়ে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যহারের বিষয়ে ঘোষণা দেয়া হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…