এইমাত্র
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে: মামুনুল হক

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম

    বিগত ১৫ বছরে দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকার এবং তাদের ঘনিষ্ঠদের মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, এই অর্থ দিয়ে কয়েক বছরের জাতীয় বাজেট দেওয়া সম্ভব।

    বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলবাড়ীয়া উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মামুনুল হক বলেন, লুটের অর্থ বিদেশে পাচার করে ‘বেগম পাড়া’সহ বিভিন্ন স্থানে বাড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ দারিদ্র্যসীমার নিচে দিনযাপন করছে। তিনি বলেন, মানুষের বেতন বাড়ে ১০ থেকে ১৫ টাকা, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে ২০ থেকে ৩০ টাকা; ফলে আয় বাড়লেও মানুষের মুখে হাসি ফোটে না।

    তিনি আরও বলেন, ‘যে দেশে একজন মানুষ তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে পারে না, সন্তানকে দুধ খাওয়াতে পারে না, চোখের অশ্রুতে বুক ভাসে—আমরা সে রকম বাংলাদেশ চাই না।’ বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।

    সমাবেশে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ পতনের পর নতুন করে পুনরায় দমন–পীড়নের আশঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আবার রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

    তিনি বলেন, মাথাপিছু আয় ও গড় আয় বাড়লেও তার সুফল ভোগ করছে কোটিপতি ও বড় শিল্পপতিরা। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ প্রকৃত অর্থে এর সুফল পাচ্ছেন না। কৃষক–শ্রমিকবান্ধব সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়তে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন। আমরা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।’

    সমাবেশে সভাপতিত্ব করেন শায়েখ কুররা হাফেজ আব্দুল লতিফ। এতে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির সাইদ নুর পীর সাহেব, ফুলবাড়ীয়া আসনে দলটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    ইসলামী সমমনা দলের পক্ষে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়ার প্রতিনিধি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এবং ইসলামী আন্দোলনের মুফতি নুরে আলম সিদ্দীকি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…