এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

    বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
    ছবি: সংগৃহীত

    সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ রায় ঘোষণা করে।

    রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান; সঙ্গে ছিলেন আইনজীবী তানজিলা রহমান।

    রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাকের তথ্য কার্যকরভাবে যাচাই করা সম্ভব হয় না, যা পারিবারিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়েও জটিলতা তৈরি হয়। এছাড়া কোনো অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকায় প্রতারণার সুযোগ তৈরি হয়, যা নাগরিকের সম্মান ও মৌলিক অধিকার-সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে স্বীকৃত মানবিক মর্যাদা-লঙ্ঘন করে।

    রায়ে বলা হয়, রাইট টু লাইফ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে।

    নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো পূর্ণাঙ্গ, অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…