এইমাত্র
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

    ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

    চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামের আসন ভাঙচুর, পার্টিশন ক্ষতিগ্রস্ত করা থেকে শুরু করে টয়লেট পর্যন্ত নষ্ট করে দিয়েছে—এমনই অভিযোগ তুলেছে বার্সা

    শুধু ভাঙচুরই নয়, উপরের সারিতে থাকা ফ্রাঙ্কফুর্টের সমর্থকেরা নিচের দিকে থাকা বার্সা দর্শকদের ওপর বিভিন্ন বস্তু নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে ক্লাবটি।

    স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, ঘটনার পুরো ক্ষয়ক্ষতির তালিকা ইতিমধ্যে ইউয়েফার হাতে তুলে দিয়েছে বার্সেলোনা। ক্লাবের আশা—ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবার কঠোর পদক্ষেপ নেবে এবং দায়ী সমর্থকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। বার্সার পক্ষ থেকে বিশেষভাবে দাবি এসেছে—অভিযুক্ত ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের অন্তত ইউরোপীয় ম্যাচে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

    এ ঘটনার পাশাপাশি সামনে এসেছে টিকিট ব্যবস্থাপনার নতুন অনিয়ম। ক্লাবের অভ্যন্তরীণ তদন্তে প্রায় ৫০০টি সন্দেহজনক টিকিট লেনদেন ধরা পড়েছে। বার্সেলোনা মনে করছে, প্রায় ১,০০০ ফ্রাঙ্কফুর্ট সমর্থক কোনো অফিসিয়াল টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছে।

    ইউয়েফা বর্তমানে অভিযোগ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে। এখন অপেক্ষা—ইউরোপিয়ান ফুটবলে এমন অঘটনের পর কী শাস্তি আসে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…