এইমাত্র
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

    রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

    রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

    গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আজ দুপুরের দিকে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…