এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

    নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

    নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর না করেই হাসপাতাল থেকে চিকিৎসক উধাও হয়ে পড়েন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

    শ্বাসকষ্ট, গলাব্যাথা, জ্বর নিয়ে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী জুয়েল মিয়া (৩২) নামের এক রোগী গত মঙ্গলবার (৯ডিসেম্বর) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত বুধবার রাতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে ডেকেও পায়নি রোগীর স্বজনসহ নার্সরা। এক পর্যায়ে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রোগী জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে এই খবরে সকাল পর্যন্ত দায়িত্বে থাকলেও কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমন দায়িত্বভার না দিয়েই উধাও হয়ে পড়েন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

    জুয়েলের স্ত্রী লাকী আক্তার বলেন, ভর্তির পর হাসপাতালের নিয়মিত রাউন্ডের চিকিৎসক রোগীকে মাত্র একবার দেখেন। এরপর অবস্থার অবনতি হলে রাতে ডিউটিরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে নার্সকে সাথে নিয়ে ডাকলেও তিনি আসেননি।

    কর্তব্যরত নার্স অমৃতা হাজং স্বীকার করে বলেন, সবাই মিলে এতো ডেকেও স্যারকে আমরা আনতে পারিনি। যা খুবই দুঃখজনক। মারা যাওয়ার পরেও অন্তত একবার দেখে যেতে পারতেন।

    আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল জানান, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে মাত্র চিকিৎসক তিনজন। তার ডিউটি সকালে শেষ হওয়ার কথা। তিনি রাতের রোগীদের সেবায় থাকা অবস্থায় উচিৎ ছিলো রোগীর পাশে থাকা। তিনি সকালে দায়িত্ব হস্তান্তর করে না যাওয়াটা খুবই দু:খের। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…