এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে মাদক সেবনের সময় দুইজন আটক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

    ফুলবাড়ীতে মাদক সেবনের সময় দুইজন আটক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

    দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের সময় হাতেনাতে আটক দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

    সাজাপ্রাপ্তরা হলেন—স্বজনপুকুর গ্রামের মশিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৩) এবং একই গ্রামের মৃত আফজাল আলীর ছেলে মোহন আলী (৩৫)।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

    তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…