এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আইন-আদালত

    হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

    হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ এএম
    ফাইল ছবি

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।

    শুক্রবার রাতে মোবাইল ফোনে দেশের অন্যতম একটি অনলাইনকে এ তথ্য দিয়েছেন পুলিশের আইজি মো. বাহারুল আলম।

    আইজিপির ধারণা, নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে।

     হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

    এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, “দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব।

    শুক্রবার রাতে অলআউট অভিযান শুরুর কথা জানিয়ে আইজিপি বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। আজ সারারাত সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।”

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…