এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

    রাজশাহীর বাঘা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষের অভিযোগে এক মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

    শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছাতারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছাতারী গ্রামের হাফিজুর রহমান নিজ বাড়ির আঙিনায় দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিলেন। তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি গোপনে বিক্রিও করতেন। তথ্যের সত্যতা যাচাই শেষে অভিযান পরিচালনা করে গাঁজার গাছটি উপড়ে ফেলে জব্দ করা হয়।

    উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বাঘা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন সেরাজুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাঘার সুশীল সমাজ। নতুন ওসির কঠোর অবস্থানের কারণে এলাকায় চোরাকারবারীরা গা ঢাকা দিতে শুরু করেছে বলে স্থানীয়দের মন্তব্য।

    বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গাঁজার গাছটি তার হেফাজত থেকে জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গাছটি পরিচর্যা করে মাদক সেবন ও বিক্রয়ের কাজে ব্যবহার করছিলেন।

    তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…