এইমাত্র
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

    ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

    ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মা-ছেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

    শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    ফেরত আসা মা-ছেলে হলেন খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার শিশু সন্তান মো. মিসাইল খলিল শেখ (৩)।

    ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে তিন বছর আগে ভারতীয় পুলিশ মা ও ছেলেকে আটক করে। সাজাভোগের পর শনিবার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটে মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য

    ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে প্রবেশ করি। পরে ভারতে অবস্থানকালে মুম্বাই পুলিশের হাতে আটক হই। সাজাভোগ করার পর মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন বলেও জানান। 

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…