এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

    ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


    শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে তার নির্বাচনী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে মিছিলটি উপজেলা সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।


    সেখানে বক্তব্যে রাখেন, রাজশাহী- ৫ 'পুঠিয়া-দূর্গাপুর' আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

    তিনি বলেন, ওসমান হাদীর ওপর নির্মমভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওসমান হাদীর ওপর যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 


    তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


    এ সময় অন্যান্য বক্তারা বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে বলে আমরা মনে করি। সরকার ব্যর্থ হলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে।


    এ সময় সকল নেতাকর্মীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যে কোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে। 


    এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…