এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

    ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

    দীর্ঘ ১৪ বছর পর ভারত সফরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। আর এই সফরে এসে ভারতের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। দিল্লির কর্মসূচি শেষে আয়োজক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবারও ভারতে ফেরার আগ্রহের কথা জানান।

    দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে এক বিশেষ আয়োজনে স্থানীয় ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটান মেসি। সেখানে তাকে ভারতের জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের টিকিটও দেওয়া হয়। 

    এদিকে দিল্লির পর ভারতে এই সফর শেষ হওয়ার কথা ছিল লিওনেল মেসির। তবে শেষ মুহূর্তে এই সূচিতে পরিবর্তন এসেছে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আম্বানি গ্রুপের আমন্ত্রণে তিনি সফরের সময় বাড়িয়েছেন। মঙ্গলবার গুজরাটের জামনগরের বনতারায় যাওয়ার কথা রয়েছে তাঁর।

    সংক্ষিপ্ত সফর হলেও ভারতে পাওয়া ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মেসি। তিনি বলেন, ‘'ভারতে আমার স্বল্প সময়ের ট্যুরে যে ভালোবাসা পেয়েছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের জন্য এটি সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিলো। আমরা এই ভালোবাসা হৃদয়ে ধারণ করবো এবং অবশ্যই ফিরে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো আয়োজনে। তবে অবশ্যই ভারতে আবার আসবো।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…