এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

    শরীয়তপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

    বিজয় দিবসে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে এই  ঘটনা ঘটে। সকালে কবরের পাশে আগুন দেওয়ার আলামত দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে।

    আগুন দেওয়া কবরটি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের এই গর্বিত সন্তান ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরে পরিবারের বসতঘরের পাশেই তাঁকে দাফন করা হয়। বর্তমানে তাঁর স্ত্রী মাহফুজা বেগম ও চার সন্তান দুই ছেলে এবং দুই মেয়ে নিয়ামতপুর গ্রামেই বসবাস করছেন।

    পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখতে পান। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। কবরের ওপর ছাই পড়ে থাকা ও হালকা ধোঁয়া বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

    শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার জানান, বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

    বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের মেয়ে আফরোজা আক্তার জানান, কারা কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।পরে ঘটনাটি স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের অবহিত করেছি। 

    মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম বলেন, আমরা গর্বিত একটি পরিবার। আমার স্বামী এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আমার স্বামীর কবরের সঙ্গে এমন অবমাননা সহ্য করতে পারছি না। বিজয় দিবসের আনন্দের মাঝেই এই ঘটনা আমাদের কাঁদিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। 

    এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়ার বিষয়টি তাঁর মেয়ের মাধ্যমে জানতে পেরেছেন। বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পর মুক্তিযোদ্ধার বাড়িতে লোক পাঠিয়ে ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…