এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা খুন

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

    কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা খুন

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনা নিয়ে ছেলের হাতে পিতা হত্যার ঘটনা ঘটছে। ঘটনার পর ঘাতক ছেলে জুবায়ের হোসেন ( ২১) পলাতক রয়েছে।


    শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই ঘটনা ঘটছে। নিহত বজলুর রহমান (৬৫) একই এলাকার মৃত সাহেব আলীর ছেলে।


    স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পিতা বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কাছে নিজের জমিতে সেচ দিয়ে পানি দেওয়ার প্রয়োজনে তেলের টাকা চান। কিন্তু ছেলে টাকা দিতে রাজি হয়নি। এর মধ্যে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হলে একপর্যায়ে পিতাকে আঘাত করেন ছেলে জুবায়ের। পরে বজলুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।


    কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ছেলে জুবায়েরকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…