এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সটার সিটির বিপক্ষে ১০-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৭ সালের পর এটাই সিটিজেনদের সবচেয়ে বড় জয়।

    ম্যাচের ১২তম মিনিটে ম্যাক্স অ্যালেন প্রথম গোল করে সিটির গোলের খাতা খোলেন। ২৪ মিনিটে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।বিরতির আগে জ্যাক ডয়েল হেইস এবং জ্যাক ফিটজ ওয়াটার দুটি আত্মঘাতী গোল করে বসলে স্কোরলাইন ৪-০ হয়ে যায়। বড় লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।

    দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে রিকো লুইস আর নবম মিনিটে অ্যান্টোনি সেমেনিয়োর গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ৭১ মিনিটে টিজানি রেইন্ডার্স এবং ৭৯ মিনিটে নিকো ও'রেইলি গোল উৎসব চালিয়ে যান।

    সিটিজেনদের হয়ে বাকি দুটি গোল করেন রায়ান ম্যাকাডু ও রিকো লুইস। ম্যাচের ৯০ মিনিটে জর্জ বার্চ একটি চমৎকার গোল করে এক্সটার সিটির হয়ে ব্যবধান কমান।

    এই জয়ের ফলে টানা ১৫তম মৌসুমের মতো এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠল ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। পরবর্তী ম্যাচে কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

    এফএ কাপে সিটির ধারাবাহিক সাফল্য এই ম্যাচেও বজায় থাকল। তৃতীয় রাউন্ডে টানা এক দশকের বেশি সময় ধরে বড় ব্যবধানে জয়ের ধারা অব্যাহত রইল, যা তাদের আধিপত্যেরই আরেকটি প্রমাণ।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…