এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

    আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সে দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 

    ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে আদালতে দণ্ডিত হন এসব বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়।

    ওই সময় বাংলাদেশে সংঘটিত বিদ্রোহ ও অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালত। 

    এই ক্ষমার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহানুভূতি, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সে দেশের আদালত। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…