এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

    ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কার ২০২৫ পদক প্রদানের কয়েকদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরস্কার প্রতীকীভাবে কাউকে দেয়া যাবে না।


    রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত ওই বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন বলেছে, ‘নোবেল ফাউন্ডেশনের মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো নোবেল পুরস্কার এবং তাদের প্রশাসনের মর্যাদা রক্ষা করা। এই পুরস্কার প্রতীকীভাবেও হস্তান্তর বা বিতরণ করা যাবে না।’


    বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়েছে, ‘আলফ্রেড নোবেলের ইচ্ছা এবং এর শর্তাবলী সমুন্নত রাখে এই ফাউন্ডেশন। পুরস্কারগুলো তাদেরই প্রদান করা হয় যারা মানবজাতির জন্য সর্বাধিক উপকার করেছেন এবং এই প্রতিষ্ঠানই ঠিক করে পুরস্কার পাবার অধিকার কার আছে।’


    এর আগে গত ১৫ ডিসেম্বর হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় ট্রাম্পকে তার পদক প্রদান করেন। তিনি বলেন, ভেনিজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ পদকটি দিয়েছেন তিনি। পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিষয়টি আরও নিশ্চিত করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মাচাদোর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন।


    পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোর সাথে দেখা করা আমার জন্য অত্যন্ত সম্মানের। তিনি একজন অসাধারণ মহিলা। মারিয়া আমার কাজের জন্য তার নোবেল শান্তি পুরস্কার আমাকে প্রদান করেছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!’


    ট্রাম্প ছাড়াও মার্কিন কংগ্রেসের সদস্যদের সাথে দেখা করতে মাচাদো যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। এর আগে বিভিন্ন সময় ট্রাম্পকে নোবেল উৎসর্গ করার কথা জানান মাচাদো। তখন বিবৃতিতে নোবেল কমিটি বলেছিল, এই নোবেল পুরস্কারটি প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যদের কাছে স্থানান্তর করা যাবে না।


    সূত্র: হিন্দুস্তান টাইমস



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…