এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

    মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

    মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। 


    রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়।


    নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি দল মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী দ্রুত পালিয়ে যান। পরে ওই আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।


    অভিযানে মাদক ছাড়াও বিদেশি মদের বোতল এবং চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)।


    এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০-৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতদিন ধরে কীভাবে চলে আসছিল, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


    নৌবাহিনী জানিয়েছে, আটককৃতদের এবং জব্দকৃত মাদক ও সরঞ্জাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, "জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের দৌরাত্ম্যসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সর্বদা তৎপর থাকবে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…