এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

    প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম

    যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 


    শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৩৫ মিনিটে শহরের শংকরপুর ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে। 


    রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


    যশোর জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, তিন মাস আগে ওই কিশোরীর সঙ্গে সাজ্জাদুলের ফেসবুকে পরিচয় হয়। কথোপকথনের মাধ্যমে সাজ্জাদুল কৌশলে তার অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে এসব ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ টাকা দাবি করেন। বিষয়টি কিশোরীর ভাই জানতে পেরে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন।


    পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। শনিবার রাতে ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শংকরপুর এলাকা থেকে সাজ্জাদুলকে গ্রেপ্তার করেন।


    এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে সাজ্জাদুলকে কারাগারে পাঠানো হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…