এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    খেলা

    বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

    বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
    ছবি: সংগৃহীত

    শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব খেলা। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার প্লে-অফ পর্বে পয়েন্ট টেবিলের সেরা চার দলের মাঠে নামার পালা। 

    মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একই ভেন্যুতে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার।

    এবারের আসরে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুই দল। 

    চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স। এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করা সিলেট টাইটান্স। আর ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস ও ৪ পয়েন্ট নিয়ে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্ব থেকেই বাদ পড়েছে।


    প্লে-অফের সূচি

    এলিমিনেটর (রংপুর-সিলেট)

    ২০ জানুয়ারি, দুপুর ১টা

     

    ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম)

    ২০ জানুয়ারি ,সন্ধ্যা ৬টা


    ২য় কোয়ালিফায়ার

    ২১ জানুয়ারি, সন্ধ্যা ৬টা


    ফাইনাল

    ২৩ জানুয়ারি, সন্ধ্যা ৬টা


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…