গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার নামক দু'টি বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে হেরোইন, ইয়াবা টেবলেট, দেশিয়অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) দিবাগত রাতে পরিচালিত দীর্ঘ ৮ঘন্টার অভিযান শেষে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুইটি দল বস্তিতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবাবড়ি, দেশিয়অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করেছে সমন্বিত যৌথবাহিনীর আভিযানিক দলের সদস্যরা। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে ঘিরে এই অভিযান পরিচালিত হচ্ছে যা আগামীতেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।
ইখা