এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

    কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
    ছবি: সংগৃহীত

    কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। 

    আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। 

    দগ্ধ ৪জন হলেন- মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধ ৪জনকে ঢাকায় নিয়ে আসা শরীফ জানান, বাজিতপুর সরারচর পেট্রোল পাম্পে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে তাদের ভর্তি করা হয়।

    তিনি আরও জানান, তাদের মধ্যে মোহাম্মদ রাজিব ওই পেট্রোল পাম্পের মালিক ও বাকি তিনজন কর্মচারী। তাদের সবার বাড়ি বাজিতপুর সরারচর এলাকায়। 

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বাজিতপুর এলাকা থেকে আমাদের এখানে চারজন এসেছে। তাদের মধ্যে রাজিবের ৮০ শতাংশ, রিয়াদের ৬০ শতাংশ, হারুনের ১০ শতাংশ ও রহমাতুল্লাহর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…