এইমাত্র
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ইরানে এ পর্যন্ত এক হাজারের বেশি বেসামরিক নিহত
  • লেবাননে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত, আহত আট
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

    সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পার্টসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।


    শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে আগুন লাগে। 


    স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


    আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার আমরা উদ্ধার করতে পেরেছি। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…