এইমাত্র
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রামুতে ভাড়া বাসায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

    রামুতে ভাড়া বাসায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

    কক্সবাজারের রামু উপজেলার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামের এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছেন।

    বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত বাদল পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দুজনই টিকটকে সক্রিয় ছিলেন।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে বিছানার ওপর বাদলের গলাকাটা ও বিকৃত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

    রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, বাদলের স্ত্রী আগে বিবাহিত ছিলেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে এই বিয়ে মেনে নেওয়া হয়নি। ফলে তারা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হলে স্থানীয়ভাবে বসে তা মীমাংসা করা হয়েছিল।

    স্বপন বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে আঁখির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।

    পুলিশ জানিয়েছে, পলাতক স্ত্রীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…