এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পদ্মায় জাটকা নিধনবিরোধী অভিযান, জালসহ জেলে আটক

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

    পদ্মায় জাটকা নিধনবিরোধী অভিযান, জালসহ জেলে আটক

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

    রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে এক জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে এবং নদী থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৫০ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

    বুধবার (৪ মার্চ) বিকেলে দৌলতদিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

    আটক জেলের নাম মো. রহিম শেখ (৪৫)। তিনি পাবনা জেলার আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নের তালিব নগর এলাকার মৃত হোসেন শেখের ছেলে।

    নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কুশাহাটার চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় ৩শ মিটার কারেন্ট জালসহ জেলে রহিম শেখকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, “পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে আমরা বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছি। এ সময় আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…