এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

    উলিপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে চনক্ক চন্দ্র রায় চন্দন (৪০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

    মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চনক্ক চন্দ্র ওই এলাকার মৃত অলন্ত চন্দ্র রায়ের ছেলে।

    পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চনক্ক চন্দ্র রায় চন্দনকে তাঁর নিজ শোবার ঘর থেকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর খাটের বালিশের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার টাকা।

    এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…