এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিংড়ায় জমি দখল করে ঘর নির্মাণ বন্ধ করলো প্রশাসন

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

    সিংড়ায় জমি দখল করে ঘর নির্মাণ বন্ধ করলো প্রশাসন

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

    নাটোরের সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

    জানা গেছে, উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উপর-কুমিড়া মৌজায় প্রায় ৩ একর সরকারি ১নং খাস পুকুরের মধ্যে ৩ শতক জায়গা দখল করে দুই তলার ভিত্তি দিয়ে পাঁকা বাড়ি নির্মাণ করছিলেন ওই গ্রামের সাহিনুর ইসলাম।

    বিষয়টি প্রশাসনের নজরে আসার পরে সত্যতা নিশ্চিত করে সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

    সাহিনুর ইসলাম কুমিড়া গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

    সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, আমাদের কাছে তথ্য আসে কুমিড়া গ্রামে একজন ব্যক্তি সরকারি (খাস) পুকুরের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে আসছিলেন বিষয়টি জানার পরে সেখানকার নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…