এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:২৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:২৬ এএম

    সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:২৬ এএম

    ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি।

    বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলাপে তিনি বলেন, আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি তার প্রশংসা করি। সৌদি আরব বলেছে, তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।

    যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমিত করার কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিয়েছিল রিয়াদ। তারা বরাবরই বলে এসেছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা কাউকে ব্যবহার করতে দেয়া হবে না।

    তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসসহ কিছু জ্বালানি-সম্পর্কিত স্থাপনাতেও হামলা হয়েছে।

    ইরান বলেছে, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেই কেবল লক্ষ্যবস্তু বানিয়েছে। এর বাইরে অন্য কোনো স্থাপনায় তারা হামলা চালাচ্ছে না।

    এদিকে নিজেদের ভূখণ্ডে একের পর এক হামলার পর গত ১ মার্চ ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছিল সৌদি সরকার। বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি হামলার ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে তীব্র অসন্তোষ ও নিন্দা প্রকাশ করেন।

    রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরবের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এলখেরেজি। নির্বিচারে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হচ্ছে উল্লেখ করে এলখেরেজি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


    সূত্র: আল জাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…