এইমাত্র
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • ভারতের আতিথেয়তায় মুগ্ধ মেসি
  • আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
  • ‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
  • স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
  • আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালিয়াকৈরে চলছে বন বিভাগের উচ্ছেদ অভিযান

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

    কালিয়াকৈরে চলছে বন বিভাগের উচ্ছেদ অভিযান

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীনে সিনাবহ বাঘাম্বর এলাকায় আজ রবিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

    ঢাকা বন বিভাগের আয়োজনে পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমিতে নির্মিত ঘরবাড়ি, জমি দখল, গজারি গাছ কর্তন ও দখল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের ডিএফও, ঢাকা বিভাগের এসিএফ ফাহিম মাসুদ, রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় বনভূমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…