এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

    লেবাননের ত্রিপোলি শহরে ‍পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে গেছে। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান শেষে ১৪ জনের নিহতের খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া কয়েকজন নিখোঁজ থাকতে পারেন। তবে ঠিক কতজন ভবন দুটিতে ছিলেন তা জানাতে পারেনি কেউ।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) সিভিল ডিফেন্স প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।


    সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ ক্রেইস জানান, উত্তরাঞ্চলীয় শহরটির বাব আল-তাব্বানেহ পাড়ায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ১৪টি মরদেহ উদ্ধার করেছেন এবং আটজনকে জীবিত উদ্ধার করেছেন।


    এর আগে রোববার কর্মকর্তারা জানিয়েছিলেন যে, পাশাপাশি অবস্থিত দুটি ভবন ধসে পড়েছে।


    ত্রিপোলি পৌর কাউন্সিলের প্রধান আবদেল হামিদ কারামেহ জানান, কতজন নিখোঁজ আছেন সে সংখ্যা তিনি নিশ্চিত করতে পারছেন না। তবে লেবাননের সিভিল ডিফেন্স উদ্ধার পরিষেবার প্রধান এর আগে জানিয়েছিলেন, ওই দুটি ভবনে মোট ২২ জন বাসিন্দা বসবাস করতেন।


    রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে গত কয়েক সপ্তাহে বেশ কিছু পুরনো আবাসিক ভবন ধসে পড়েছে। এসব ঘটনা মূলত জরাজীর্ণ অবকাঠামো এবং দীর্ঘ বছরের অবহেলার চিত্রই ফুটিয়ে তুলছে।


    সূত্র: আরব নিউজ।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…