এইমাত্র
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

    জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।


    শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন এক সময় সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। 


    এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।


    পুলিশ ও মন্দির কমিটি সূত্র জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পুজা অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।


    এ ঘটনায় তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন বলেন, ‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।’


    এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…