এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চকরিয়ায় মাদকসহ একজন গ্রেপ্তার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

    চকরিয়ায় মাদকসহ একজন গ্রেপ্তার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

    কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় চেকপোস্ট ডিউটির সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ জসিম উদ্দিন হাওলাদার (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটের দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রিংভং এলাকায় একটি টয়োটা নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ি থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার জসিম উদ্দিন হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছলিমপুর এলাকার শফি হাওলাদারের ছেলে। তল্লাশির সময় ইয়াবার পাশাপাশি একটি টয়োটা নোয়াহ গাড়ি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।’ এ ছাড়া মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য অনুরোধ করেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…