এইমাত্র
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    রাজধানী ঢাকার জুরাইনে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

    নিহত পাপ্পু শেখ (২৬) পেশায় সিএনজি চালক। তিনি স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকায়।

    নিহতের বাবা মো. মন্টু শেখ জানান, সন্ধ্যায় পাপ্পু বাসা থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি জানান, গ্যাস পাইপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) এবং স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…