এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

    মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
    সংগৃহীত ছবি

    মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা টিভির। 


    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে।


    কর্তৃপক্ষের ভাষ্য মতে, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। 


    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। 


    বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


    এদিকে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…