এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

    নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

    নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী টেট্টা মেজবাহের ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি। 

    তিনি জানান, আটককৃত ভারতীয় গরুটি প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।



    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…